কাপ্তাই লেকে ঘুরতে গিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাই লেকে ঘুরতে গিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই লেক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাঙামাটির কাপ্তাই লেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. ইনতিশার হাসনাত (২৩)।

মঙ্গলবার বিকালে রাঙামাটির রিজার্ভ বাজার সংলগ্ন মায়াবী দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। ইনতিশার হাসনাত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে ইনতিশার হাসনাত তার তিন বন্ধুকে নিয়ে পর্যটকবাহী একটি বোটে করে কাপ্তাই লেকে ভ্রমণে যান। একপর্যায়ে তারা লাইফ জ্যাকেট ছাড়া পানিতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ ইনতিশার পানিতে তলিয়ে যান।

ঘটনার পর তার সঙ্গে থাকা বন্ধুরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন

পরে ডুবুরি দল তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইনতিশার হাসনাত চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসিন্দা। তিনি মো. বেলাল উদ্দিন ও শাহিন আক্তারের ছেলে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘তারা ৪ বন্ধু রাঙামাটি ঘুরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। তার বাবা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজের উপাধ্যক্ষ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad