কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যে বায়ুদূষণ সতর্কতা

কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যে বায়ুদূষণ সতর্কতা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ১৮টি অঙ্গরাজ্যে বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে। ঘন ধোঁয়ার কারণে অনেক এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা শিশু, বয়স্ক, গর্ভবতী নারী, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্তদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে বাইরে বের হলে উচ্চমানের মাস্ক ব্যবহার ও ঘরের জানালা-দরজা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
ধোঁয়ার প্রভাবে ডেট্রয়েট, মিনিয়াপোলিস ও শিকাগোসহ বেশ কয়েকটি শহরের বায়ুর মান খুব খারাপ হয়েছে। স্থগিত বা সময় পরিবর্তন করা হয়েছে কিছু ক্রীড়া প্রতিযোগিতা ও জনসমাগমের অনুষ্ঠানের।

কানাডার অন্টারিও প্রদেশে দাবানলের কারণে প্রত্যন্ত উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরাতে ফেডারেল সরকারের সহায়তা চেয়েছে প্রাদেশিক সরকার। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বিমান ও জরুরি উদ্ধারকর্মী প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।

অন্টারিওর জরুরি প্রস্তুতি বিষয়ক মন্ত্রী জানান, উত্তরাঞ্চলের অন্তত ১৫টি সম্প্রদায় ইতোমধ্যে সরে যেতে শুরু করেছে বা প্রস্তুতি নিচ্ছে। সড়ক যোগাযোগ না থাকায় অনেক এলাকায় আকাশপথে উদ্ধার অভিযান চালাতে হতে পারে।

দাবানলের ধোঁয়ায় টরন্টোসহ কানাডার বিভিন্ন অঞ্চল ও যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বায়ুদূষণ বেড়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ফেডারেল সরকার প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর