ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়: এবার বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়: এবার বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ
মামলার বাদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সজিবের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়ের ঘটনায় করা মামলার বাদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সজিবের ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

শনিবার ভোরে ঘোড়াশাল পৌরসভার মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে।

এদিকে কানে কামড়ে আহতের ঘটনাটি মিথ্যা বলে দাবি করেছেন পলাশ উপজেলা বিএনপি। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এ কথা জানান। এ সময় উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

মামলার বাদী সজিবের অভিযোগ, তার ব্যবসায়িক পার্টনার বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে কানে কামড়ে ও মারধর করে আহত করেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া। এ ঘটনায় বাদী হয়ে মামলা করার পর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। পরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা। মামলার কারণেই এ আগুনের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তার। আগুনে পালিত বিদেশি পাখি, আসবাবপত্র, বই, দলীয় ছবি পুড়ে যায়।

আরও পড়ুন

এদিকে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামের বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহতের পাশাপাশি কামড় দিয়ে কান জখমের ঘটনা মিথ্যা দাবি করেছে পৌর বিএনপি।

পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা বলেন, বর্তমান ডিজিটাল যুগ। এই যুগের যে কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম সব আপনারা জানেন। দা, ছুরি, গুলি অনেক কিছু হতে পারত, কিছুই নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পনার মধ্য দিয়ে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে কানে কামড়ের মিথ্যা সংবাদ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী সজীব মিয়া বাদী হয়ে কানে কামড়ের ঘটনায় মামলা করেন। মামলায় ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াকে প্রধান আসামি করে আরও ১০ জনের নাম উল্লেখ সহ ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, বাদী সজীব মিয়া বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ ‘টিকে খান’ এর বালু, ইট ও রড সরবরাহের কাজ পেয়ে সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তিকে ড্রেজার মেশিন ও পাইপ ভাড়াসহ কাজের জন্য নিয়োগ করেন। গত ১৩ জুলাই বিকালে ঘোড়াশালের টেকপাড়ার বাংলাদেশ জুট মিলসের ভেতরে নদীর পাড়ে ড্রেজার মেশিন সেটিং করার সময় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, লাঠি ও পিস্তল নিয়ে ঘটনাস্থলে চড়াও হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad