রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ৩ হাজার ৫১২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার এ অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১৫৬টি মামলার মধ্যে রয়েছে ১১টি বাস, ১ ট্রাক, ৫ কাভার্ডভ্যান, ১৪ সিএনজি ও ৩৮টি মোটরসাইকেল। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ১৭ ট্রাক, ৫ কাভার্ডভ্যান, ২৪ সিএনজি ও ৮১ মোটরসাইকেলসহ ২৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, ২ ট্রাক, ৩৮ কাভার্ডভ্যান, ১৫৪ সিএনজি ও ২৭১মোটরসাইকেলসহ মোট মামলার সংখ্যা ৫৯৭টি। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬২৩টি মামলার মধ্যে রয়েছে ৩৩ বাস, ৪৬ ট্রাক, ৪৫ কাভার্ডভ্যান, ৯৫ সিএনজি ও ২৬০টি মোটরসাইকেল।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮টি বাস, ৫ ট্রাক, ৩২ কাভার্ডভ্যান, ৯৯ সিএনজি ও ২৫৫ মোটরসাইকেলসহ মোট ৫২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ২৮ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৮১ সিএনজি ও ৩২৫ মোটরসাইকেলসহ মোট ৫৬৭টি মামলা করেছে পুলিশ। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ১৯ ট্রাক, ১৯ কাভার্ডভ্যান, ৮১ সিএনজি ও ১৫০ মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে মামলার সংখ্যা ৪০৫, যার মধ্যে রয়েছে ৩৬টি বাস, ৫ ট্রাক, ১৪ কাভার্ডভ্যান, ৭৯ সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেল।
এ ছাড়া অভিযানকালে ৯৯৩টি গাড়ি ডাম্পিং ও ৪৪৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


