কানাডার ক্যালগেরিতে আলবার্টা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। স্থানীয় উৎসব সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে এই আয়োজনে আলবার্টার স্থানীয় নেতাদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মো. সুজা উদ্দিন সুজা। ইফতার আয়োজনে সহযোগিতা করেন মেহেদী হাসান রনি, নাইম আহমেদ, সরকার শাহিন, মোহাম্মদ রশিদ রিপন এবং আলমগীর মৃধা।
আগত অতিথিরা উচ্ছ্বাস ও আনন্দের সঙ্গে আলবার্টা বিএনপির এই ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন, যা একটি গভীর সাম্প্রদায়িক সংহতি ও ঐক্যের বার্তা বহন করে।
আয়োজকরা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এবং কানাডার মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে, যেখানে দু’দেশের সংস্কৃতি ও সম্প্রদায়ের মধ্যে সংযোগ তৈরি হবে।


