কাতার ৭২৫ জন সেনাসদস্য নেবে

কাতার ৭২৫ জন সেনাসদস্য নেবে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার কাতারের দোহায় সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেয়া
Advertisement
Advertisement

কাতার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেবে।

সংবাদ সংস্থা বাসস জানায়, বাংলাদেশ থেকে এই সেনাসদস্য নেয়া শুরু হবে আগামী দুই মাসের মধ্যে।

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, ‘কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত রয়েছেন। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেয়া হবে, তবে আমরা এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad