কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক জানাতে দেশটিতে সফরে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পিকারকে বহনকারী বিমান কাতারের উদ্দেশে ছেড়ে যায়।
এই সফরে স্পিকার হাফিজ উদ্দিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদের প্রতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন।
কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।


