জামালপুরের ইসলামপুরে যমুনার ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার দুপুরে উপজেলার কোদাল ধোঁয়া ঘাটে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন স্থানে নদী ভাঙনের শিকার ভুক্তভোগীরা অংশ নেন।
মানববন্ধনে এলাকাবাসী ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্প্রতি ইসলামপুর উপজেলার কটাপুর বাজার, কোদাল ধোঁয়া, রাজারপুর রায়েরপাড়া ও আইরমারী পর্যন্ত যমুনা নদীর দক্ষিণ পয়েন্টের বাঁধে ভাঙনের খবর পাওয়া যায়। ইসলামপুর উপজেলার বিভিন্ন ফসলি জমি নদী গর্ভে চলে যাচ্ছে। ভাঙনে হুমকির মুখে পড়েছে ৫টি গ্রামের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২টি ইদগাহ মাঠ।
ব্রিজ-কালভার্ট, বসতবাড়িসহ শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হবার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকরী পদক্ষেপের গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


