ঢাকার কলাবাগানের একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর নাম তাসলিমা আক্তার (৪২)। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কলাবাগান প্রথম লেন এলাকায় লন্ডন কলেজের পাশের একটি ফ্ল্যাটে থাকতেন।
সোমবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক।
নিহত তাসলিমার স্বামীর নাম নজরুল ইসলাম। তার বিরুদ্ধেই স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, গতরাত থেকে মাকে খুঁজে না পেয়ে সোমবার রাত ৮টার দিকে কলাবাগান থানায় গিয়ে বিষয়টি জানায় তার দুই মেয়ে। এসময় তারা মায়ের নিখোঁজের সঙ্গে বাবার সম্পৃক্ততার সন্দেহের কথাও জানায়।
তাদের বক্তব্য অনুযায়ী ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ এবং ডিপ ফ্রিজ থেকে তাসলিমার লাশ উদ্ধার করে।


