‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার প্রদর্শন সাময়িক স্থগিত করে সেন্সর বোর্ডের দেওয়া সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এর ফলে ‘কন্ট্রাক্ট ম্যারেজ ‘ সিনেমা হলে প্রদর্শনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। আদালতে রিটের পক্ষে শুনানি করেন নকিব সাইফুল ইসলাম।
জানা গেছে, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ অভিনয় করেন মৌসুমী। শুরুতে নাটক হিসেবে নির্মিত হলেও পরে সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে আবেদন করা হয়। বোর্ডের অনুমতি পাওয়ার পর বিষয়টি নিয়ে মৌসুমী ও জেবা জান্নাতের আপত্তির পর ১৩ মে বোর্ড প্রদর্শন সাময়িকভাবে স্থগিত করে। পরে হাইকোর্টে রিট করা হয়।


