কক্সবাজারে কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

কক্সবাজারে কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ
কক্সবাজারে কারেন্ট জাল জব্দ | ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে ৭০ লাখ মিটার বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জালটির আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি টাকা।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার রাতে সদর উপজেলার ফিশারিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়।’

সিয়াম-উল-হক জানান, বুধবার রাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের নেতৃত্বে ফিশারিঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের সময় ওই এলাকায় থাকা একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ কোটি টাকার ৭০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা অবৈধ কারেন্ট জাল কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয় জানান তিনি।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আশ্বস্ত করে সিয়াম-উল-হক বলেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad