ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তার মস্তিষ্কে ফোলা আগের চেয়ে বেড়েছে, যা উদ্বেগজনক।
রোববার মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে। রোববার রোগীর হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমান রয়েছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন রিকশায় আরোহী ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।


