ওয়ার্কশপে তৈরি হচ্ছিল পিস্তলসহ নানা অস্ত্র

ওয়ার্কশপে তৈরি হচ্ছিল পিস্তলসহ নানা অস্ত্র
লক্ষ্মীপুরে ওয়ার্কশপ থেকে পিস্তলসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ বাজারেএকটি ওয়ার্কশপ থেকে পিস্তলসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে, ওয়ার্কপ মালিক নুর উদ্দিন জিতুকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার দুপুরে সদর উপজেলার পশ্চিম চন্দগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

ওয়ার্কপটির মালিক জিতু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, চন্দ্রগঞ্জ বাজারে জিতু একটি দোকান ভাড়া নিয়ে ওয়ার্কশপের ব্যবসা করতেন। সবাই জানত সেটি সাধারণ একটি কাঠের বা মেরামতের ওয়ার্কশপ। এর আড়ালেই গড়ে উঠেছিল জিতুর দেশীয় এলজিসহ নানা ধরনের অস্ত্র তৈরির কারখানা। 

আরও পড়ুন

গোপন সংবাদের ভিত্তিতে ওয়ার্কশপটিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে একটি পিস্তলসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের খবর পেয়ে পালিয়ে যান জিতু

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, ‘ওয়ার্কপ মালিক জিতুকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad