ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ওমরাহ থেকে বাড়ি ফেরার পথে নিহত আবুল কালাম আজাদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সৌদি আরবে ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

নিহত আবুল কালাম আজাদ (৫৩) নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় উত্তর ওয়াপদা বাজারে ব্যবসা করতেন।  ব্যবসায়ী ছিলেন।

রোববার ভোরের দিকে ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে জেলা শহর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফেরেন আজাদ। এরপর মাইক্রোবাসে করে স্ত্রী নাসিমা আক্তার, মা ও ভাতিজা লিমনসহ গ্রামের বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে মাইক্রোবাসটি সোনাপুর টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরই মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।

আরও পড়ুন

রাতে কেউ দুর্ঘটনাটি টের পায়নি। সকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজাদের মৃত্যুতে আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad