জুলাই আন্দোলনে প্রতিটি হত্যার বিচার হবে: প্রেস সচিব

জুলাই আন্দোলনে প্রতিটি হত্যার বিচার হবে: প্রেস সচিব
‘ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেন শফিকুল আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই আন্দোলনে নিহতদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে নয়, সঠিক প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হবে, ক্যাঙারু কোর্ট হবে না। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাকিল হোসেন পারভেজ ও আহনাফ আবির আশরাফুল্লাহ হত্যাকাণ্ডের বিচারও হবে।

রোববার দুপুরে সাভারের খাগান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ যাতে আর প্রতিষ্ঠা না পায় সেজন্য সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যারা এখনো ফ্যাসিবাদকে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে বিধি ভঙ্গকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা চলছে।’

আগামী ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল সর্বাধিক, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও নজিরবিহীন।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ সঠিক তদন্ত করেছে এবং ২০২৬ সালের নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন উপাচার্য মোহাম্মদ আবদুর রব, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।

এর আগে, শহীদ শাকিল হোসেন পারভেজ ও আহনাফ আবির আশরাফুল্লাহর নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন, বৃক্ষরোপণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad