রাজউকের ১৬ বছরের আয়-ব্যয় নিরীক্ষার নির্দেশ

রাজউকের ১৬ বছরের আয়-ব্যয় নিরীক্ষার নির্দেশ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ভবন। ছবি : সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের ওপর নিরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় । যার আওতায় পড়বে আয়-ব্যয়ের হিসাব, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দসহ যাবতীয় কার্যক্রম।

অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে নির্দিষ্ট কার্যপরিধি অনুসরণ করে এই নিরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের অ্যালোকেশন অব ফাংশনস-এর অনুচ্ছেদ ২ (ধ), (ন), (প) ও (ফ), নিরীক্ষা কর্মকর্তাদের চার্টার অফ ডিউটিজ এবং ২৩ এপ্রিল অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে এই নিরীক্ষা কার্যক্রম চালানো হবে। নিরীক্ষা টিম গঠন করা হলে সদস্যদের নাম, পদবি ও মোবাইল নম্বর মন্ত্রণালয়ে পাঠাতে হবে। নিরীক্ষার অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে নিয়মিত রাজউককে জানাতে হবে এবং পুরো কার্যক্রম তিন মাসের মধ্যে শেষ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad