২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলো থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।
এ বছর বিদেশকেন্দ্রে মোট ৪০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছে। তবে ৪৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া দুটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে একটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
এ বছর বিদেশে মোট ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। শতভাগ পাস করা দুটি প্রতিষ্ঠানের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন>>>
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি ফলাফল: ৩১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫


