হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

স্বাস্থ্যপরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাত সাড়ে ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শশক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর