রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
মঙ্গলবার দুপুরে এসএসএফের কয়েকজন সদস্য হাসপাতালে গিয়ে অবস্থান নেন।
সোমবার রাতে খালেদা জিয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’(ভিভিআইপি) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে প্রধান উপদেষ্টার কার্যালয়।
রাত ২টা ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। সকাল থেকে এভারকেয়ার হাসপাতালে পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হয়। হাসপাতালের চারপাশে স্থাপন করা হয় বাড়তি ব্যারিকেড।
গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সেখানে বিএনপির নেতাকর্মীরা ভিড় করেন।

৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন।
হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।


