সিরিজ নির্ধারণী ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ
তৃতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় বাংলাদেশ। মঙ্গলবার তৃতীয় ম্যাচটা তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরেছেন লিটন দাস, এই ম্যাচেও আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

একাদশে এসেছে তিনটি পরিবর্তন। একাদশে ফিরেছেন শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারী ও রিশাদ হোসেন। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। আইরিশদের একাদশেও এসেছে তিন বদল। ফিরেছেন কার্টিস ক্যাম্ফার, ক্রেইগ ইয়াং ও বেনজামিন হোয়াইট।

বাংলাদেশ একাদশ 

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক) টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার,  বেন কালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডেয়ার, বেরি ম্যাকার্থি, ম্যাথু  হামফ্রিস ও জশুয়া লিটল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস স্পোর্টস
টাইমস স্পোর্টস

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর