এফডিসিতে কোরবানি দিচ্ছেন কি পরীমনি?

এফডিসিতে কোরবানি দিচ্ছেন কি পরীমনি?
Advertisement
Advertisement

বরাবরই এফডিসির অসচ্ছল সহশিল্পীদের পাশে দাঁড়িয়ে কোরবানির আয়োজন করে প্রশংসা কুড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। তবে গত কয়েক বছর ধরে সেই ধারাবাহিকতা আর দেখা যাচ্ছে না। এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না তিনি।

তবে নিজের অনুপস্থিতিতেও এফডিসির সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হোক, এমনটাই প্রত্যাশা এই অভিনেত্রীর।

পরীমনি বলেন, ‘আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় কোরবানিটা এফডিসির সঙ্গে করেছি। এবার নিয়ে হয়তো চার বছর হয়ে গেল আমি এফডিসিতে কোরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে, সেগুলো এখন পরিষ্কার। তবে আমি চাই আমার সহশিল্পীরা, যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি আর না থাকি, তাদের আনন্দটা যেন থাকে।’

দীর্ঘদিন পর এবার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলেও জানান তিনি। এর পেছনে রয়েছে প্রয়াত নানার ইচ্ছা।

আরও পড়ুন

অভিনেত্রী বলেন, ‘আমার নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কোরবানির মাংস সবাইকে বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘পরে মনে হয়েছে, এফডিসির দায়িত্বটা অন্য কেউ সামলাচ্ছে বলেই আমি দায়িত্বটা হ্যান্ডওভার করতে পেরেছি। এরপর থেকেই আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করি।’

সবশেষে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে পরীমনি বলেন, ‘আমি জানি না কতটুকু কীভাবে করতে পারছি, তবে চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করতে। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। আর কিছু চাওয়া নেই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad