এনবিআরের সদস্য হলেন আহসান হাবিব

এনবিআরের সদস্য হলেন আহসান হাবিব
আহসান হাবিব। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক আহসান হাবিবকে চলতি দায়িত্বে পদোন্নতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা আহসান হাবিবকে সদস্য (কর) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি আগের পদে দায়িত্ব হস্তান্তরের পর নতুন দায়িত্বে যোগ দেবেন। নতুন দায়িত্ব পালনে অতিরিক্ত কোনো আর্থিক সুবিধা বা পদমর্যাদাগত দাবি করা যাবে না।

এ ছাড়া, দাপ্তরিক কাজে তার পদবির সঙ্গে ‘চলতি দায়িত্ব’ শব্দটি ব্যবহার করতে হবে। অর্থ বিভাগের জারি করা বিধি ও শর্ত অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

এদিকে, তিনটি আলাদা প্রজ্ঞাপনে এনবিআরের কর ক্যাডারের আরও ৬ কর্মকর্তাকে বদলি ও পুনর্বিন্যাস করা হয়েছে। অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ তারিক ইকবালকে ঢাকা কর অঞ্চল-৭ এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে রেঞ্জ-২ এ এবং অতিরিক্ত কর কমিশনার চাঁদ সুলতানা চেীধুরানীকে কর অঞ্চল গাজীপুরে পদায়ন করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে দুই যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুনকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে (ইটিএমইউ) এবং পল্লব কুমার দেবকে ইটিএমইউ থেকে ঢাকা কর অঞ্চল-৯ এ পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, উপ করকমিশনার শাহিন সুলতানাকে কর অঞ্চল-২০ থেকে বিসিএস (কর) একাডেমিতে এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নুসরাত জাহান শমীকে কুমিল্লা কর অঞ্চলে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad