এনইআইআর চালুর প্রতিবাদে আবার মানববন্ধনে মোবাইল ব্যবসায়ীরা

এনইআইআর চালুর প্রতিবাদে আবার মানববন্ধনে মোবাইল ব্যবসায়ীরা
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করছেন মোবাইল ব্যবসায়ীরা। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি চালুর প্রতিবাদে এবং গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মোবাইল ব্যবসায়ীদের একাংশ।

বুধবার রাজধানী ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন তারা।

এর আগে গত রোববার এনইআইআর চালুর প্রতিবাদে দেশব্যাপী শাটডাউন কর্মসূচির মধ্যেই ঢাকার কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বিটিআরসিতে হামলার ঘটনায় গ্রেপ্তার ও আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিসহ বেশকিছু দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলন শুরু করেন তারা।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করছেন মোবাইল ব্যবসায়ীরা। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস

এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা পাশের বসুন্ধরা সিটি শপিং মলের ভেতরে ঢুকে যান। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে গত ১ জানুয়ারি এনইআইআর চালুর প্রতিবাদে ঢাকার আগারগাঁওয়ে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান মোবাইল ফোন ব‍্যবসায়ীরা। বিটিআরসি ভবনে ভাঙচুরের মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর থেকেই এনইআইআর পদ্ধতি স্থগিত, ব্যবসায়ীদের ওপর হামলা এবং মামলা প্রত্যাহারসহ কয়েক দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad