ঢাকা–১২ আসনে বিএনপি সমর্থিত ‘কোদাল’ প্রতীকের প্রার্থী সাইফুল হক অভিযোগ করে বলেছেন, তার এজেন্টদের একটি ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সাইফুল হক বলেন, মগবাজার ইস্পাহানি কলেজ কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করবেন বলেও জানান তিনি।
ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেন সাইফুল হক। তিনি বলেন, ‘এখন সকাল ৯টা বাজে, অথচ আমি যে বুথে ভোট দিয়েছি সেখানে আমার সিরিয়াল নম্বর ছিল ৩০।’
ভোটগ্রহণের ধীরগতির কারণে মানুষের মধ্যে এক ধরনের চাপা উদ্বেগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


