জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, এখন পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। শুক্রবারের মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের সুরাহ হবে।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনের বিরতিকালে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ। তিনি বলেন, অধ্যাদেশের বিষয় সমাধান করতে নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তাই প্রয়োজনে শুক্রবারেরও সংসদ অধিবেশন হবে।
নুরুল ইসলাম আরো বলেন, সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে চরম অনিয়ম হয়েছে। যারা টেন্ডারে কাজ পেয়েছে তারা অন্যদের দিয়ে কাজ করিয়েছে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। কোন অন্যায় অনিয়মের বিষয়ে ছাড় দেওয়া হবে না।


