এক ছাদের নিচে বিশ্বখ্যাত ব্র্যান্ডের চশমা নিয়ে এল ‘নাজার’   

এক ছাদের নিচে বিশ্বখ্যাত ব্র্যান্ডের চশমা নিয়ে এল ‘নাজার’    
Advertisement
Advertisement

দেশের গ্রাহকদের হাতে বিশ্বখ্যাত ব্র্যান্ডের চশমা তুলে দিতে যাত্রা করলনাজার

আইওয়্যার প্রতিষ্ঠান এজিলর লাক্সোটিকার অংশীদারত্বে নভেম্বর অফিশিয়াল ব্র্যান্ড লঞ্চ করেছে নাজার। প্রাথমিকভাবে উত্তরা গুলশানে দুটি আউটলেট খোলা হয়েছে। গ্রাহক চাহিদার ওপর ভিত্তি করে সামনে আরও বাড়বে।

নাজারে মিলবে এজিলরের অত্যাধুনিক প্রযুক্তির লেন্স লাক্সোটিকার নিখুঁত প্রিমিয়াম ফ্রেমের সব চশমা।

নারী, পুরুষ, শিশু–সব বয়সীদের বিভিন্ন ডিজাইনের লাক্সারি চশমা, লেন্স, রোদচশমাসহ আনুষঙ্গিক পণ্য পাওয়া যাবে নাজারে। এছাড়া থাকছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চশমার পাওয়ার পরীক্ষার সুযোগ।

নাজারের দুটি শোরুমে এক ছাদের নিচে পাবেন ওকলে, অলিভার পিপলস, রেবেন, ভোগ, জর্জিও আরমানি, বারবেরি, কোচ, ডলসে অ্যান্ড গাব্বানা, এম্পরিও আরমানি, মাইকেল কোরস, প্রাডা, টিফানি অ্যান্ড কো., ভার্সেসের মতো ১৩টি আন্তর্জাতিক ব্র্যান্ডের চশমা।

ফ্যাশনের পাশাপাশি চোখের যত্নে সচেতনতা বৃদ্ধি করা, মানসম্মত অনুষঙ্গ ব্যবহার করার প্রতিই গুরুত্ব দিচ্ছে নাজার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর