মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবার এই ম্যাচের একাদশে খেলছেন চার স্পিনার। মিরাজের সাথে রিশাদ হোসেন আর তানভীর ইসলাম খেলেছেন আগের ম্যাচেই।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। বদল এসেছে কেবল একটি, বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। একমাত্র পেসার হিসেবে খেলানো হচ্ছে মোস্তাফিজুর রহমানকে।
উইন্ডিজের একাদশে এসেছে দুটি বদল। স্পিনার আকিল হোসেন ঢুকেছেন পেসার জেইডেন সিলসের জায়গায়, রোমারিও শেফার্ড বাদ পড়েছেন অভিষিক্ত আকিম অগাস্ততেকে জায়গা করে দিতে।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শারফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রস্টন চেজ, আকিম অগাস্তে, গুদাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।


