একদিনে পুলিশের ২৩ কর্মকর্তার পদোন্নতি

একদিনে পুলিশের ২৩ কর্মকর্তার পদোন্নতি
Advertisement
Advertisement

পুলিশের বিভিন্ন দায়িত্বে থাকা ২৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) মো. মতিউর রহমান শেখকে পদোন্নতি দিয়ে গ্রেড-১ করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া বিভিন্ন পদে দায়িত্বে থাকা আরও ১২ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত আইজিপি পদে এই ১২ কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করে, যা প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত ১২ কর্মকর্তা হলেন- চলতি দায়িত্বে থাকা অ্যাডিশনাল আইজি মোহাম্মদ গোলাম রসুল, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, ঢাকা সিআইডির ডিআইজি গাজী জসিম উদ্দিন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) খন্দকার রফিকুল ইসলাম, পিবিআইর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ ও রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি সরদার নুরুল আমিন।

আরও পড়ুন

 

এদিকে ১০ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন—পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পাকশী রেলওয়ে পুলিশের মো. শাহাব উদ্দীনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তরের এআইজি আতিয়া হুসনাকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলামকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপকমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, এসবির পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নুর রেজওয়ানা পারভীনকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এবং এসবির পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ-জিএমপির উপপুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের এ কে এম জহিরুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে, সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনে, আরএমপির এস এম শফিকুল ইসলামকে গাজীপুর উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad