উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক টাইমস অব বাংলাদেশকে বলেন, এদিন রাত ৯টার দিকে উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

এর আগে, এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা এসে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, সেটি আমাদের থানার আওতায় পড়েনি। ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকায় পড়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামী সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad