উপদেষ্টা পরিষদের সঙ্গে বিশেষ বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার একটি ঘনিষ্ঠ সূত্র।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার সকাল সাড়ে দশটায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।


