ঈদে শাওমির স্মার্টফোন কিনলেই নানা উপহার, বিদেশ ভ্রমণ

ঈদে শাওমির স্মার্টফোন কিনলেই নানা উপহার, বিদেশ ভ্রমণ
Advertisement
Advertisement

ঈদ আনন্দ বাড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড শাওমি।

এবারের ঈদ উইথ শাওমি ক্যাম্পেইনের এবারের ট্যাগলাইন ‘ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর’।

নির্দিষ্ট মডেলের শাওমি পণ্য যেমন রেডমি নোট ১৫ সিরিজ, রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনলে সৌভাগ্যবান বিজয়ীরা পেতে পারেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকছে ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও এয়ার ফ্রায়ার জেতার সুযোগ।

এছাড়া উল্লিখিত মডেলের ডিভাইসের ওপর রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহারও। নিশ্চিত উপহার হিসেবে স্মার্টওয়াচ, ট্র্যাভেল ব্যাগ, ও দুই হাজার টাকা ক্যাশব্যাকের মধ্যে যেকোনো একটি।

আরও পড়ুন

রেডমি নোট ১৫ প্রো প্লাস কিনে গ্রাহক প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগের সাথে পাবেন চমৎকার একটি স্মার্টওয়াচ। রেডমি নোট ১৫, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে পাওয়া যাবে প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ। রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ কিনে গ্রাহক পাবেন একটি ট্র্যাভেল ব্যাগ। এছাড়া রেডমি নোট ১৫ ফাইভজি কিনলে থাকছে নিশ্চিত দুই হাজার টাকা ক্যাশব্যাক।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে দিয়ে গ্রাহকের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতেই আমাদের এ আয়োজন। প্রতি বছরের মতো এবারের ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শাওমি ফ্যানদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই।

অফারটি পেতে হলে উপরে উল্লিখিত মডেলের যেকোনো স্মার্টফোন বা প্যাড কিনে বিক্রেতার থেকে রিটেইল কোডটি জেনে নিতে হবে। তারপর EWM<space>IMEI No<space>Retail code লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস করলেই নিশ্চিত পুরষ্কার পাওয়া যাবে, সাথে মেগা উপহারের জন্য যোগ্য বিবেচিতও হবেন ওই ক্রেতা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad