ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে ঈদের পর সরকারকে চাপে ফেলতে সংসদ ও রাজপথে কর্মসূচি জোরদারের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এ বিষয়ে সরকারের দৃশ্যমান অগ্রগতি না থাকলে বিরোধীদল হিসেবে সর্বোচ্চ চাপ সৃষ্টি করা হবে।

শনিবার রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না। এই সনদ বাস্তবায়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

তবে একই সঙ্গে সরকারের প্রতি কিছুটা সময় দেওয়ার পক্ষেও মত দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য এক মাস যথেষ্ট নয়; তাদের কাজের পূর্ণ মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad