পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের কার্যক্রম ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তির বিষয়টি সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি এবং ২৩ মে ও ২৪ মে অফিস খোলা রাখার ঘোষণা করা হয়। একইসঙ্গে আদালতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত করা হয়।


