ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্যাংক নির্বাহীদের উদ্বেগের পর সন্ধ্যায় ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলমকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আমানতকারী ও জনস্বার্থ রক্ষায় এই নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলম পর্ষদ সভায় অংশ নিতে পারলেও কোনো মতামত দিতে পারবেন না, তবে প্রয়োজনে নীতি ব্যাখ্যা করতে পারবেন এবং কেন্দ্রীয় ব্যাংকে নিয়মিত প্রতিবেদন জমা দেবেন।

আরও পড়ুন: আমানত সংকট: ১০ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক

আরও পড়ুন

এর আগে ২০১০, ২০১৭ এবং ২০২২ সালেও ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করা হয়।

ঈদুল আজহার আগে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করলে নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে দায়িত্ব দেওয়া হয়। এর বিরোধিতা করে ‘গ্রাহক ফোরাম’ ব্যানারে বিক্ষোভ শুরু হলে ব্যাংকটি থেকে প্রায় তিন হাজার কোটি টাকা তুলে নেন গ্রাহকরা।

তীব্র তারল্য সংকটে পড়ে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায়। এ অবস্থায় বুধবার দুপুরে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধানদের সংগঠন এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন পুরো ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা জানিয়ে পরিস্থিতি দ্রুত শান্ত করার আহ্বান জানান।

গভর্নর একে রাজনৈতিক মাত্রা পাওয়া সমস্যা উল্লেখ করে সমঝোতার আশ্বাস দেওয়ার পর সন্ধ্যায় এই পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad