ইসলামাবাদে খালেদা জিয়ার জন্য খোলা শোকবইয়ে শেহবাজের সই

ইসলামাবাদে খালেদা জিয়ার জন্য খোলা শোকবইয়ে শেহবাজের সই
শেহবাজ শরীফ। ছবি: পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সোমবার তিনি হাইকমিশনে গেলে পাকিস্তানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সেলর মোহাম্মদ তাইয়েব আলী এবং কাউন্সেলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারবিষয়ক ফেডারেল মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি।

শোকবইয়ে স্বাক্ষরের পর শেহবাজ শরিফ নিজ উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে তাকে আন্তরিক শুভেচ্ছাও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

ইসরাত জাহান এ সফর এবং সমবেদনা জানানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad