সর্বশেষ ৩৪তম হামলায় ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলার লক্ষ্য ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফার হামলা চালিয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি বিবৃতিটি প্রকাশ করেছে।
হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণ দ্রুত গতিতে ছুটতে সক্ষম।
হামলার সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিকে লক্ষ্য করা হয়। এছাড়া ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও হাইফার বেসামরিক বিমানবন্দরও নিশানায় ছিল।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে।
সূত্র: আল–জাজিরা


