ইবনে সিনা ট্রাস্ট এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের (ইউএপি) মধ্যে করপোরেট চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ইউএপির সব শিক্ষক, স্টাফ, তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য এবং নিয়মিত শিক্ষার্থীরা ইবনে সিনার সব শাখা থেকে চিকিৎসা সেবা নিলে বিশেষ ছাড় পাবেন।
বুধবার ইউএপির ভাইস চ্যান্সেলর অফিসের কনফারেন্স রুমে চুক্তিপত্রে সই করেন করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী ও ইউএপির রেজিস্ট্রার প্রফেসর ড. এ. কে. এম. নজরুল ইসলাম।
এসময় ইউএপির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুল আহসান, প্রোভাইস চ্যান্সেলর ও স্কুল অব ফার্মেসির ডিন প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ, মেডিক্যাল কনসাল্ট্যান্ট ডা. জাহান আরা, পাবলিক রিলেশন অফিসার মিনু চাকমা, ইবনে সিনা ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


