ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টা: ৩ আসামি কারাগারে 

ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টা: ৩ আসামি কারাগারে 
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর কাফরুল থানা এলাকায় মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফিকে ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো.হাসিবুর রহমান আবেদনটি করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. পারভেজ, আনোয়ার হোসেন বাবু ও মো. ফয়সাল ওরফে কালু। তবে এদিন আসামিপক্ষে কোনো আবেদন ছিল না।

আরও পড়ুন

এর আগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মো. পারভেজকে এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন ভুক্তভোগী রাফি। তিনি কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করেন দুষ্কৃতকারীরা। এতে তিনি মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

আসামি কালু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ব্যবসা নিয়ে রাফির সঙ্গে তাদের বিরোধ চলছিল। কয়েকদিন আগে এ নিয়ে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় ওই রাস্তায় কালু, পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিলেন। রাফিকে একা দেখে তারা আটকাতে যান। আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করেন। এতে রাফি পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে তারা রাফিকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad