ইউল্যাবে ‘সামার ২০২৬’ সেমিস্টারের নবীনবরণ

ইউল্যাবে ‘সামার ২০২৬’ সেমিস্টারের নবীনবরণ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সামার ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ইউল্যাবের আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাদান পদ্ধতি, সৃজনশীল চর্চা এবং শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক জ্ঞান বিকাশের নানা দিক তুলে ধরা হয়।

দিনব্যাপী এই আয়োজনের শুরুতেই স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও মিথষ্ক্রিয়ামূলক সেশন অনুষ্ঠিত হয়। এর পরপরই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে নবীনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সামসাদ মর্তূজা এবং উপ-উপাচার্য জুড উইলিয়াম হেনিলো।

আরও পড়ুন

তারা শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ এবং বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ইউল্যাবের ঈর্ষণীয় সাফল্য ও অর্জনসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে অনুষ্ঠানে ‘১টি সিড বক্স–৫টি গ্লোবাল গোলস’ শীর্ষক একটি বিশেষ উপস্থাপনা এবং ‘অত্যাবশ্যকীয় দক্ষতা’ বিষয়ক একটি বিশেষ সেশন পরিচালনা করা হয়।

এই সেশনগুলোর মাধ্যমে টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও সমন্বিত শিক্ষার প্রতি ইউল্যাবের অঙ্গীকারের বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ইউল্যাব সংস্কৃতি সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষভাগে জনপ্রিয় ব্যান্ড ‘গ্রেভ চ্যান্ট’ ও ‘আন্তনগর’-এর সরাসরি সংগীত পরিবেশনা পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর আবহের সৃষ্টি করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর