ইউল্যাবের সিএসই প্রোগ্রামের আইইবি-বিএইটিই’র এক্রেডিটেশন অর্জন

ইউল্যাবের সিএসই প্রোগ্রামের আইইবি-বিএইটিই’র এক্রেডিটেশন অর্জন
Advertisement
Advertisement

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামটি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে।

এর ফলে ইউল্যাব-এর সিএসই বিভাগের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতি পাবেন।

আইইবি-বিএইটিই বোর্ড ইউল্যাবের সিএসই বিভাগের এক্রেডিটেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও কারিকুলামের প্রতি তাদের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তূজা বলেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের মানসম্মত ও উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থার প্রতিফলন। এ স্বীকৃতি ইউল্যাবের একাডেমিক মানকে আরও শক্তিশালী করবে।’

তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি শিক্ষার্থী ও শিক্ষক–উভয়ের জন্য নতুন প্রেরণা এবং উদ্ভাবনার পথ উন্মোচন করবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad