জুলাই সনদ ইস্যুতে বক্তব্যের ‘সুযোগ পাননি’ রুমিন ফারহানা

জুলাই সনদ ইস্যুতে বক্তব্যের ‘সুযোগ পাননি’ রুমিন ফারহানা
রুমিন ফারহানা। ফাইল ছবি
Advertisement
Advertisement

জুলাই জাতীয় সনদ ইস্যুতে জাতীয় সংসদে চলতি অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তীব্র বিরোধপূর্ণ আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সংসদ সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন বিষয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে নোটিশ দেন। ওই নোটিশের পর বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পক্ষে-বিপক্ষে দীর্ঘ আলোচনা হয়।

আলোচনায় সরকারপক্ষ সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও আইনগত কাঠামোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেয়। অন্যদিকে, বিরোধী দল সনদ বাস্তবায়নে বিলম্ব ও প্রক্রিয়াগত অস্পষ্টতার সমালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

তবে এ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে না পারার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

আরও পড়ুন

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হচ্ছে। বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেওয়া হলো না। সরকার এত ভীত কেন?’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই সংসদে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ সংসদীয় কার্যপ্রণালির সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad