আলোচিত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আরিফিন শুভর ব্যাখ্যা

আলোচিত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আরিফিন শুভর ব্যাখ্যা
'নূর'-এ আরিফিন শুভ ও ঐশীর এ দৃশ্যটি নিয়ে আলোচনা চলছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রায়হান রাফির বহু প্রতীক্ষিত ছবি ‘নূর’বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে এসেছে। এর মধ্যেই ছবিটির বহুল আলোচিত চুম্বন দৃশ্যটি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিলেন আরিফিন শুভ। তিনি জানালেন, সেই দৃশ্যটি তৈরি হয়েছে পুরোপুরি শিল্পীসত্তা আর গল্পের প্রয়োজন থেকেই, কোনো ধরনের চটকদার আলোচনার জন্য নয়।

ছবিটি মুক্তির আগেই শুভ ও সহ-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীকে নিয়ে ওই দৃশ্যটি অনলাইনে ছড়িয়ে পড়ে, যা দর্শকের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করে। কিন্তু শুভর ভাষায়, দৃশ্যটি গল্প এবং তার চরিত্রের আবেগগত যাত্রার অংশ হিসেবেই এসেছে।

তিনি বলেন, “নূরের জন্য যা যা দরকার ছিল, আমি তা চরিত্রানুযায়ী করার চেষ্টা করেছি। এটা আসলে চুম্বন নয়, এটা একটা মুহূর্ত। সেই সময় আমি পুরোপুরি চরিত্রে ডুবে ছিলাম, তাই কোনো অস্বস্তি লাগেনি।”

শুভ স্পষ্ট করে জানান, গল্পে যথার্থতা থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে তার কোনো আপত্তি নেই। “গল্প যদি দাবি করে, একজন অভিনেতা হিসেবে যা প্রয়োজন, আমি সেটা করব। তবে শুধু হাইপ তোলার জন্য কিছু করা ঠিক নয়। এর পেছনে সৎ উদ্দেশ্য থাকতে হবে।”

ঐশীর সঙ্গে তার অফ-স্ক্রিন সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছে, সে বিষয়ে তিনি গুরুত্ব দিতে চান না। “শোবিজে এমনটা হতেই পারে। এগুলোকে আমি গুরুত্ব দিই না। কাজটাই আসল।”

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad