আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
Advertisement
Advertisement

অন্তর্বর্তীকালীন সরকার দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। এ বিষয়ে রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বার্তাসংস্থা বাসস জানায়, দুই জেলার জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে। উপসচিব পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ১২ জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায়, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালামকে নড়াইলে বদলি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসুদকে ঝিনাইদহে, খুলনার আঞ্চলিক সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ আলীকে জামালপুরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে ও মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠিতে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আল-মামুন মিয়াকে জয়পুরহাটে ও মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহে, এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (খাগড়াছড়ি জেলা) নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জে নিয়োগ দেওয়া হয়েছে জেলা প্রশাসক হিসেবে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ঢাকাসহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad