আরও এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু

আরও এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু
বামদিক থেকে আনিসুল হক, সালমান এফ রহমান ও দীপু মনি। কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণআন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন সকাল ১০টায় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত এ আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই মামলার বাদী মো. দুর্জয় আহম্মেদ (২৮) কোটা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করেন। এদিন বাড্ডা থানার মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলি মাথার রাস্তায় অবস্থানকালে তার ওপর গুলি করা হয়। এতে বাদীর দুই চোখ অন্ধ হয়ে যায়।

এ ছাড়া মাথায় পেছনে আঘাত লেগে গুরুতর আঘাত পান তিনি। পরে বাদী কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন। এবং ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ৯০ জনের নামে মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad