আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান
লন্ডনে একান্ত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: ভিডিও ক্লিপ থেকে নেওয়া
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের ডোরচেস্টারে একান্ত বৈঠকের আগে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালামও জানান তিনি (তারেক রহমান)।

পরে তারেক রহমান হোটেল প্রাঙ্গণে পৌঁছালে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাকে স্বাগত জানিয়ে হোটেল কক্ষে নিয়ে যান।

কক্ষের সামনে থেকে তারেক রহমানকে এগিয়ে নিয়ে যান প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ তার সঙ্গে থাকা অন্যান্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি (তারেক রহমান)। প্রধান উপদেষ্টা ও তারেক রহমান হাসিমুখে শুভেচ্ছাও বিনিময় করেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা বলেন, ‘খুব ভালো লাগছে।’ তারেক রহমানও বলেন, ‘আমারও খুব ভালো লাগছে।’

তারেক রহমান বলেন, ‘আম্মা (খালেদা জিয়া) আপনাকে সালাম জানিয়েছেন।’ মুহাম্মদ ইউনূসও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ইতোমধ্যে মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে বৈঠক হয়। পরে যৌথ সংবাদ সম্মেলন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad