আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত 

আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত 
আমির হামজা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারা দেশে অনুষ্ঠিতব্য সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন কু‌ষ্টিয়া-৩ (সদর) আস‌নের জামায়া‌তের সংসদ সদস‌্য প্রার্থী ইসলামি বক্তা মুফ‌তি আমির হামজা।

সোমবার রা‌তে তার ভে‌রিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পো‌স্টে আমির হামজা জানান, আজ থেকে দেশের বিভিন্ন প্রান্তে পূর্বনির্ধারিত তার সব ওয়াজ ও তাফসির মাহফিলের সিডিউল স্থগিত থাকবে।

তিনি বলেন, ‘এমন সিদ্ধান্তে আয়োজক কমিটির কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন

সম্প্রতি মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম নিয়ে বিকৃত মন্তব্য করতে শোনা যায়। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বক্তব্যের ব্যাখ্যা দেন। এ ঘটনায় আমির হামজার বিরু‌দ্ধে কু‌ষ্টিয়ায় ঝাড়ু মি‌ছিল করে একদল নারী । এ ছাড়াও কুষ্টিয়া ও খুলনায় তার বিরুদ্ধে মানহা‌নির মামলা করা হয়।

পরে আমির হামজা দা‌বি করেন, তা‌কে বি‌ভিন্ন মাধ‌্যমে হত‌্যার হুম‌কি দেওয়া হ‌চ্ছে। এর প্রতিবা‌দে সোমবার বাদ আসর কুষ্টিয়া সদর উপ‌জেলা জামায়া‌তের উদ্যো‌গে বি‌ক্ষোভ সমা‌বে‌শে বক্তৃতা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মারা যান জেলা জামায়া‌তের আমির অধ‌্যাপক মাওলানা আবুল হা‌শেম।

উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে অনুষ্ঠিতব্য সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করে আবারও নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিলেন ইসলামি বক্তা মুফ‌তি আমির হামজা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad