আবারও ডিআরইউ সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সোহেল

আবারও ডিআরইউ সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সোহেল
ডিআরইউ বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক নির্বাচনে আবারও সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল হয়েছেন।

রোববার ভোটগণনা শেষে এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক এম এ আজিজ।

ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এদিন সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।

নির্বাচনে সহসভাপতি পদে মেহদী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম, দপ্তর সম্পাদক পদে মো. রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদ ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা জয়ী হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যের ৭টি পদে মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং মো. আব্দুল আলীম ও মাজহারুল ইসলাম (টাই হয়েছে) নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০২৪ সালের ডিআরইউ নির্বাচনে জয় পেয়ে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল দায়িত্ব গ্রহণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad