আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি নেতা আবুল কালাম জহির। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনছুর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় জহিরকে কুপিয়ে সড়কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের পাশে গুলির খোসাও পড়ে থাকতে দেখা যায়। একসময় জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষরাই তাকে কুপিয়ে হত্যা করেছে।

লক্ষ্মীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, আধিপত্য বিস্তার নিয়ে জহিরকে হত্যা করা হতে পারে। দীর্ঘদিন যাবত ছোট কাউচারের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল বলে জানা যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ছোট কাউচারকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad