সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
কৃষক লীগের আহ্বায়ক মো. আবু বককার খান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবু বককার খানকে (৪৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রামে নিজ বাড়ি থেকে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং তার অন্যান্য অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্যরা লকডাউন কর্মসূচি বাস্তবায়নে ১০ নভেম্বর রাতে সদর উপজেলা বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে রাতের আঁধারে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয়।

পরে পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খানকে গ্রেপ্তার করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর