ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
সড়ক দুর্ঘটনায় নিহত নির্মাণশ্রমিক মো. হাসান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা–সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. হাসান (২০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বিজয়নগরের রামপুর এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় সিদ্দিক ও সোহাগ নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহত হাসান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিবামনডাঙ্গা গ্রামের গফুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নিহত হাসানসহ তিন শ্রমিক সাব-কন্ট্রাক্টর সাইদুল ইসলামের অধীনে শাহবাজপুর ফার্স্ট গেট এলাকায় ছয় লেন ব্রিজ নির্মাণের কাজ করছিলেন। শনিবার রাতে কাজ শেষে তারা মোটরসাইকেলে করে বুধন্তী এলাকায় ঘুরতে যান। ফেরার পথে রামপুরা এলাকায় তাদের মোটরসাইকেলটির সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়। হাসান ও সোহাগকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাসান মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ ঢাকা থেকে আসার পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হবে। আহতদের চিকিৎসা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর